• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৭:১৭ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: ইরান

২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:০২:৫৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধের তীব্রতার মধ্যে তেহরান স্বীকার করেছে যে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বার্তা আদান-প্রদান চলছে, তবে এটিকে কোনোভাবেই আলোচনা বা দরকষাকষি হিসেবে মানছেন না তারা। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনকে নিজেদের বিজয়ের ইঙ্গিত হিসেবে দেখছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছিল, এখন তারা আলোচনার কথা বলছে, তা তাদের ব্যর্থতার স্বীকারোক্তি। তিনি বলেন, ‘আমেরিকানরা কি বলেনি নিঃশর্ত আত্মসমর্পণ? তাহলে এখন তারা কেন আলোচনার কথা বলছে? এটিই তাদের পরাজয়ের সমান।’

Ad
Ad

আরাগচি আরও জানান, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের মাধ্যমে তেহরানে একাধিক বার্তা পাঠিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এসব যোগাযোগকে আলোচনা বলা যাবে না। ‘বার্তা পাঠানো হচ্ছে, আমরা তার জবাবে সতর্কবার্তা দিচ্ছি বা নিজেদের অবস্থান জানাচ্ছি। এটাকে সংলাপ বলা যাবে না; এটি কেবল বার্তা আদান-প্রদান।’

Ad

তিনি উল্লেখ করেন, এসব বার্তায় কিছু প্রস্তাব বা ধারণা তুলে ধরা হয়েছে, যা দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। প্রয়োজন হলে ইরান এ বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশ করবে।

অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা দ্রুতগতিতে এগোচ্ছে, যদিও তেহরান এখনও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধ-সমাপ্তি পরিকল্পনায় সম্মতি দেয়নি।

এর আগে আরাগচি এনবিসি নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন ভিডিও দেখানো হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সফল হামলাগুলো তুলে ধরা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিদিনই এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জনগণ এবং প্রেসিডেন্টের কাছে ‘বিক্রি’ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৫:৪৭





Follow Us