• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৪:২৮ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

২৮ মার্চ ২০২৬ সকাল ০৮:৫২:৫৭

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আজ ২৮ মার্চ শনিবার সকালে রাজধানী কাঠমান্ডুতে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত সেপ্টেম্বরে দেশজুড়ে হওয়া তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণহানির ঘটনায় তার কোনো দায় রয়েছে কি না, তা তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ad
Ad

গত ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হওয়া এ আন্দোলন দ্রুতই সারাদেশে ছড়িয়ে পড়ে। তবে এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ বড় ভূমিকা রেখেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্দোলনের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান।

Ad

ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানান, সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলির গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে।

এদিকে, র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ গত ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২৭ মার্চ শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ওলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার একদিন পরই ওলির গ্রেফতারের ঘটনা ঘটল।

সূত্র: আনন্দবাজার

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জেনে নিন জ্বালানি সাশ্রয়ের ৮ সহজ উপায়
জেনে নিন জ্বালানি সাশ্রয়ের ৮ সহজ উপায়
২৮ মার্চ ২০২৬ সকাল ০৯:২৩:২০


Follow Us