• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৪:০১ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

৬ বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিলো ইরান

১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৩:০৬

৬ বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে অনুমতি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

১ এপ্রিল বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

Ad
Ad

তিনি বলেন, জাহাজগুলো নিরাপদে ফেরত আনার জন্য ঢাকা ও তেহরান যৌথভাবে কাজ করছে। বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

Ad

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতি প্রসঙ্গে কিছু অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কেবল উদ্বেগ নয়, এ পরিস্থিতিতে নিন্দাও জানানো প্রয়োজন ছিল। বাংলাদেশকে ‘ভাই রাষ্ট্র’ উল্লেখ করে তিনি পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা এই সংঘাতকে বিস্তৃত করেছে।

তিনি আরও বলেন, ওমানের মধ্যস্থতায় আলোচনা চলাকালীন সময়েই যুদ্ধ শুরু হয় এবং এতে ইসরায়েলের প্ররোচনা ছিল। যুদ্ধের নামে বেসামরিক অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর হামলার সমালোচনাও করেন তিনি।

ইরানের রাষ্ট্রদূত দাবি করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান, তবে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। একইসঙ্গে তিনি বলেন, পারস্য উপসাগরে ইরানের অবস্থান অটুট রয়েছে এবং দেশটি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে কাজ করছে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতিসংঘকে শক্তিশালী দেশগুলোর প্রভাবাধীন বলে মন্তব্য করে আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানান।

বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং সঠিক তথ্যের জন্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার
এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার
১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৫:১৬

নাটোরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
নাটোরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৩:৩৬


Follow Us