• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪০:৪৬ (10-May-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা হামলা, ১২ পুলিশ সদস্য নিহত

১০ মে ২০২৬ দুপুর ১২:২৮:৪৭

পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা হামলা, ১২ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চেকপোস্টে গাড়িবোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। ১০ মে রোববার (স্থানীয় সময়) এ তথ্য জানিয়েছে এএফপি।

পুলিশ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ফতেহ খেল এলাকায় এই হামলা ঘটে। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সরাসরি চেকপোস্টে ধাক্কা দেন। এরপর আরও একাধিক সশস্ত্র ব্যক্তি সেখানে প্রবেশ করে গুলি চালায়।

Ad
Ad

এক পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান জানান, বিস্ফোরণের পর বন্দুকধারীরা চেকপোস্টে হামলা চালিয়ে ভারী অস্ত্র ব্যবহার করে। হামলায় অন্তত ১২ জন কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

Ad

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীরা ছোট ড্রোনও ব্যবহার করে পরিস্থিতি আরও জটিল করে তোলে।

স্থানীয় প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে, যার ফলে বান্নু অঞ্চলও বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us