• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৭:১৩ (14-May-2026)
  • - ৩৩° সে:

প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্র-চীন মিত্র হওয়া উচিত: ট্রাম্পকে শি জিনপিং

১৪ মে ২০২৬ সকাল ১১:৩৮:৫৬

প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্র-চীন মিত্র হওয়া উচিত: ট্রাম্পকে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং মিত্র হিসেবে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

১৪ মে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। পরে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বৈঠকে শি জিনপিং বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আমি আপনাকে এবং মার্কিন জনগণকে অভিনন্দন জানাই। আমার দৃঢ় বিশ্বাস, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব মতপার্থক্য আছে, তার চেয়ে একসঙ্গে কাজ করার স্বার্থ অনেক বেশি।’

Ad

তিনি আরও বলেন, ‘সহযোগিতা দুই দেশকেই লাভবান করবে, আর দ্বন্দ্ব উভয়ের জন্য ক্ষতিকর। তাই প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হিসেবে কাজ করা, একসঙ্গে এগিয়ে যাওয়া এবং অভিন্ন সাফল্যের পথে এগোনো উচিত।’

জবাবে ট্রাম্প শি জিনপিংকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘অনেকে এটা পছন্দ করে না যে আমি আপনাকে মহান বলি, কিন্তু আমি মনে করি এটি সত্য।’

বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়েও আলোচনা হয়। শি জিনপিং সতর্ক করে বলেন, এটি চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি বলেন, ‘যদি তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামলানো হয়, তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু তা না হলে দ্বন্দ্ব এমনকি সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।’

তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা চাওয়া আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী, আর তাইওয়ান প্রণালির স্থিতিশীলতা দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
১৪ মে ২০২৬ দুপুর ০১:২৬:৩১




মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
১৪ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৯





Follow Us