• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৯:৩০ (14-May-2026)
  • - ৩৩° সে:

এবার আইনজীবীর পোশাকে হাইকোর্টে হাজির হলেন মমতা

১৪ মে ২০২৬ দুপুর ১২:১৫:২৫

এবার আইনজীবীর পোশাকে হাইকোর্টে হাজির হলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে হাইকোর্ট চত্বরে পৌঁছান তিনি। স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে তিনি আদালতে হাজির হন এবং প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানিতে অংশ নেন।

Ad
Ad

শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তখন থেকেই আমি সদস্যপদ নবায়ন করে আসছি। ভোট-পরবর্তী সময়ে শিশু, নারী ও সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতা চলছে। প্রতিদিন নানা অভিযোগ আসছে, ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।’

Ad

তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এবং আদালতের কাছে জনগণকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামায় যুক্ত করা হবে।

অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা যুক্তি দেন, অভিযোগগুলো নির্দিষ্ট তথ্য ছাড়া উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, ‘রাজ্য পুলিশ সক্রিয় রয়েছে। কোথায়, কীভাবে ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ২০০০-এর বেশি অভিযোগ বলা হলেও তার ভিত্তি স্পষ্ট নয়।’

তিনি আরও বলেন, ২০২১ সালের ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে আগে থেকেই বৃহত্তর বেঞ্চে শুনানি হয়েছিল, তাই নতুন অভিযোগের ভিত্তি যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, ভোট-পরবর্তী অশান্তির অভিযোগে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে।

এর আগে নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত মামলার শুনানিতেও সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় দ্বিতীয়বারের মতো বড় কোনো বিচারিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে দেখা গেল তাকে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালত চত্বরে তার উপস্থিতির ভিডিও প্রকাশ করে বলা হয়, তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদালতে মমতার এই সরাসরি অংশগ্রহণ রাজ্যের ভোট-পরবর্তী সহিংসতা বিতর্ককে আরও গুরুত্বের কেন্দ্রে নিয়ে এসেছে।

সূত্র: আনন্দ বাজার, এই সময় অনলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
১৪ মে ২০২৬ দুপুর ০১:২৬:৩১




মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
১৪ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৯





Follow Us