আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি সম্পন্ন করতে কোনো সামরিক পদক্ষেপ নিতে হয়নি, ফলে কোনো প্রাণহানিও ঘটেনি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ অপসারণ করা সম্ভব হয়েছিল এবং সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোও এ উদ্যোগকে সমর্থন জানিয়েছিল।


ওবামা আরও বলেন, “আমরা একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েই এই কাজ সম্পন্ন করেছি। আমরা ইরানের প্রায় ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।”

তিনি দাবি করেন, চুক্তির কার্যকারিতা নিয়ে তখন কোনো বড় বিতর্ক ছিল না এবং এটি বাস্তবায়নের জন্য সামরিক সংঘাত বা হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের স্বাক্ষরিত ওই পরমাণু চুক্তিকে আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available