• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২৯:৫০ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য দায়ী ইসরায়েল: গালিবাফ

২৫ জুন ২০২৬ সকাল ০৮:৩৫:৫৮

মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য দায়ী ইসরায়েল: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান সংঘাতের ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একক আধিপত্য বা ‘হেজেমনি’ ভেঙে পড়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা যায়, তুরস্কের সংসদীয় স্পিকারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে গালিবাফ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতি নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন।

গালিবাফ বলেন, বর্তমান বাস্তবতায় মুসলিম দেশগুলোর পারস্পরিক মেলবন্ধন ও ঐক্য আর কেবল রাজনৈতিক পছন্দের বিষয় নয়; বরং এটি এখন অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তার মতে, আঞ্চলিক সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোকে বিভাজনের রাজনীতি এড়িয়ে সমন্বিত অবস্থান নিতে হবে।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, পশ্চিমা শক্তির ওপর নির্ভর না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের সক্ষমতার ভিত্তিতে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। তিনি মনে করেন, চলমান সংঘাত-পরবর্তী নতুন বৈশ্বিক বাস্তবতায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানই অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
২৫ জুন ২০২৬ সকাল ১০:৩৩:০৪





দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৫ জুন ২০২৬ সকাল ০৯:২৬:১৮


Follow Us