• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৯:০৮ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

২৫ জুন ২০২৬ সকাল ০৯:২৬:১৮

দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২৫ জুন বৃহস্পতিবার রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই আবহাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
২৫ জুন ২০২৬ সকাল ১০:৩৩:০৪


Follow Us