• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৪:২৭ (03-May-2026)
  • - ৩৩° সে:

উচ্চতর স্কেল পাচ্ছেন দুই হাজার শিক্ষক-কর্মচারী

৩ মে ২০২৬ দুপুর ০১:৩৮:৫৬

উচ্চতর স্কেল পাচ্ছেন দুই হাজার শিক্ষক-কর্মচারী

অনলাইন ডেস্ক: এমপিওভুক্ত স্কুল ও কলেজের আরও প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মে মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ জন এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড স্কেল পাবেন।

Ad
Ad

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুল পর্যায়ে বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

Ad

অন্যদিকে কলেজ পর্যায়ে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভায় অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us