• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৮:৪৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটু ইন্তেকাল করেছেন

৯ মে ২০২৪ সকাল ১১:৩৮:৩৬

কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটু ইন্তেকাল করেছেন

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

Ad

৮ মে বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি গত কয়েক বছর যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ৭ মে মঙ্গলবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ে এবং বুধবার সকাল থেকে প্রেসার কমে যায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কালিয়া প্রেসক্লাব, নড়াইল প্রেসক্লাবসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad
Ad

মরহুমের বাড়ির পার্শ্ববর্তী কলাবাড়ীয়া পশ্চিমপার কারিমিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে ৯ মে বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।

১৯৯২ সালে কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ অক্টোবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার শিকার হন। সেই থেকে তিনি ও তার স্ত্রী আর পুরোপুরি সুস্থ হতে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us