• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩০:২৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩১:৫৫

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ। ‘এক্সিলেন্স ইন মিডিয়া লিডারশিপ’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার লাভ করেন।

২ নভেম্বর রোববার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

এ সময় উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম ও চ্যানেল আই এর জেনারেল ম্যানেজার রাজু আলীমসহ আরও অনেকে।

হাবিবুর রহমান পলাশ রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়ার পাশাপাশি দৈনিক দেশ রূপান্তর, এশিয়ান টেলিভিশন ও দেশ রেডিওর মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন টক শো উপস্থাপনার পাশাপাশি গণমাধ্যমে নানা অঙ্গনে কাজ করছেন। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতিও হাবিবুর রহমান পলাশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us