• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৭:৫৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সমুদ্রে অবৈধ আহরণে মাছের সংস্থান কমে যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৩:০৯

সমুদ্রে অবৈধ আহরণে মাছের সংস্থান কমে যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সমুদ্রের মাছের সংস্থান প্রকৃতির অমূল্য দান হলেও অতি আহরণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ এবং ক্ষতিকর জালের ব্যবহারের কারণে সামুদ্রিক মাছের সংস্থান কমে যাচ্ছে। সাম্প্রতিক সমুদ্র জরিপের ফলাফল বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে বলেও উল্লেখ করেন তিনি।

Ad

৩০ নভেম্বর রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনার টেকসই অগ্রগতির জন্য জরিপের ফলাফল ও করণীয় বিষয়ক ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা এসব কথা বলেন।

Ad
Ad

ফরিদা আখতার বলেন, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার কারণে জরিপে দেখা গেছে— সামগ্রিকভাবে মাছের স্টক কমছে, যা গভীর উদ্বেগের বিষয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২৭৩টি শিল্প ট্রলারের মধ্যে ৭২টি ট্রলার সোনার প্রযুক্তি ব্যবহার করছে। তবে, সেগুলো সঠিকভাবে ব্যবহার না করায় অনাকাঙ্ক্ষিত মাছ ধরা ও অপচয় বাড়ছে।

ফরিদা আখতার বলেন, সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকের উচ্চ ঘনত্ব এবং জেলিফিশের অস্বাভাবিক বিস্তার— এই সতর্ক সংকেতগুলো স্পষ্টভাবে জানাচ্ছে যে, আমাদের সামুদ্রিক পরিবেশ গুরুতর ঝুঁকির মুখে।

মৎস্য উপদেষ্টা সতর্ক করে বলেন, সাগর আমাদের অমূল্য সম্পদ। কিন্তু, আমাদেরই অব্যবস্থাপনা তার ক্ষতি ডেকে আনছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত হবে।

এ সময় ফরিদা আখতার ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের লাইসেন্স প্রদান কঠোরভাবে সীমিত করা এবং ট্রলারভিত্তিক মৎস্য আহরণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার তাগিদ দেন।

উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরের মাঝামাঝি চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার, গবেষক, বিজ্ঞানীদের সঙ্গে সমন্বিত বৈঠক করা হবে। আমরা শুধু প্রতিবেদন গ্রহণ করে বসে থাকব না, দ্রুত করণীয় ঠিক করতে হবে। গভীর সমুদ্রে মৎস্য আহরণ নিয়ে আমাদের যে স্বপ্ন, তা বাস্তবায়নে বৈজ্ঞানিক পরিকল্পনা অপরিহার্য।

নরওয়ে সরকার ও এফএও-কে ২০২৭/২০২৮ সালের পর সমুদ্র জরিপে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মৎস্য উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশের নিজস্ব গবেষণা জাহাজ প্রাপ্তির প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us