• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৫:৫৪ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:৫৮

তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনা।

Ad
Ad

মন্ত্রী আরও জানান, কার্ড বিতরণের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে, যাতে কোনো ধরনের দুর্নীতির সুযোগ না থাকে।

ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ায় অংশ নেবে দুই জন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও অন্যান্য সদস্যসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।

অর্থমন্ত্রী সভাপতিত্বে গঠিত এই কমিটিতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা রয়েছেন। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সচিবীয় সহায়তা প্রদান করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us