• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৭:২৯ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:২৩

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম নিজ জেলা সফরে এসে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Ad
Ad

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি গভীরভাবে প্রোথিত হয়েছে এবং বিপুল পরিমাণ সম্পদ পাচার হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সামাজিক আন্দোলনের মতো সচেতনতা গড়ে তুলতে হবে। নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সরকার ও রাজনৈতিক দলগুলো কাজ করবে। স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার।’

Ad

তিনি জানান, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ বাড়ানোতেও গুরুত্ব দেওয়া হবে।

হাসপাতালের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোথাও অবৈধ স্থাপনা, কোথাও দালালদের দৌরাত্ম্য- এসব বড় সমস্যা। শুধু কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে এগুলোর সমাধান সম্ভব নয়, স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪


Follow Us