• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১৯:২৭ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫০:৩২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

১৩ মার্চ শুক্রবার বিকেলে তিনি হাসপাতালে যান এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন। এসময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা প্রদান করেন।

Ad
Ad

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। 

Ad

এর গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় ঘরেই তার সেবা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিউরো আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:২৬


Follow Us