• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:১৭ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ওকালতি করি তো তাই ‘মাই লর্ড’ শব্দটা মুখে চলে আসে: প্রতিমন্ত্রী পুতুল

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:২০

ওকালতি করি তো তাই ‘মাই লর্ড’ শব্দটা মুখে চলে আসে: প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনে তখন প্রশ্নোত্তর পর্ব চলছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেনকে খুঁজছিলেন। তিনি অনুপস্থিত থাকায় উঠে দাঁড়ান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই তিনি স্পিকারকে ‘মাননীয় স্পিকার’র জায়গায় ‘মাই লর্ড’ বলে সম্বোধন করেন। পরে এ নিয়ে দুঃখ প্রকাশও করেন পেশায় আইনজীবী এ সংসদ সদস্য।

১৫ মার্চ রোববার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন ঘটনার পর প্রতিমন্ত্রী এ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি। কয়েকবার ‘মাই লর্ড’ বলে ফেলেছি। ওকালতি করতে করতে ‘মাই লর্ড’ শব্দটা মুখে চলে আসে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট।’

Ad
Ad

এদিন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুতুল বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত ভাতা সরবরাহ পর্যায়ে নানান অনিয়মের খবর পাওয়া যায়। অনেকের কাছে টাকা দাবি করা হয়। এটি অবশ্যই একটি দুর্নীতি। সরবরাহ কার্যক্রমের বিষয়টি যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার চেষ্টা থাকবে।

Ad

তিনি বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে বড় একটি প্রকল্প নিয়েছে। ক্রমান্বয়ে সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে।

‘বর্তমানে দেশে অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে। এর থেকে দেশকে যেমন উঠিয়ে দাঁড় করাতে হবে, তেমনই সুবিধাভোগীরা যেন উপকৃত হয়, সেটাও দেখতে হবে’ যোগ করেন প্রতিমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:০৮





বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬


Follow Us