• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১১:০৮:২৫ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:৪২

জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৫ এপ্রিল বুধবার অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এই সহায়তা চান।

Ad
Ad

এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করাকে তিনি সম্মিলিত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

Ad

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চলমান বৈশ্বিক জ্বালানি সংকট দেশগুলোর পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতাকে সামনে এনেছে। তিনি সতর্ক করেন, কোনো দেশ এককভাবে এই সংকট মোকাবিলা করতে পারবে না বরং আঞ্চলিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে সরকার বেশ কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন, জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস ব্যবহার, জ্বালানি রেশনিং এবং খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ। এছাড়া মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা ঠেকাতে ফুয়েল অ্যাপের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সংকটের প্রভাব ১৯৭০ এর দশকের তেল সংকটের চেয়েও গুরুতর হতে পারে, যা একসময় বৈশ্বিক উন্নয়ন কার্যক্রমকে স্থবির করে দিয়েছিল। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বর্তমান সংকট সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, এ সংকট কেবল বাংলাদেশের নয় তাই এককভাবে মোকাবিলা সম্ভব নয়। স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সুরক্ষায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর নেতাদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। সম্মেলনের আয়োজক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বিকেলে জাতীয় সংসদ ভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us