• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১১:০৯:৫৫ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৩:৫৪

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক: অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন।

১৫ এপ্রিল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

Ad
Ad

বিদায়ের ঘোষণা দিয়ে রুবেল বলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

Ad

তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

এ সময় পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পোস্টের শেষে তিনি লেখেন, ‘অনেক ভালোবাসা সবার প্রতি।’

২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও খেলেন তিনি। তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে ২০১৫ সালের বিশ্বকাপে, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে রুবেল ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ এবং টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই রয়েছে একটি করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us