• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৪৭ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২০:১৩

আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম আগামী ২৮ এপ্রিল শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের মধ্যে এই উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন ধাপ সম্পন্নের পর আগামী আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার কথা রয়েছে।

২৬ এপ্রিল রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। 
তিনি বলেন, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। একইভাবে, এক বছর পর দ্বিতীয় ইউনিটও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।

Ad
Ad

গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর ফলে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Ad

সংশ্লিষ্ট সূত্র জানায়, সময় স্বল্পতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকতে পারছেন না। তবে প্রকল্প এলাকায় মন্ত্রী ফকির মাহবুব আনামসহ রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিকে জ্বালানি লোডিং কার্যক্রমের আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৯:৫৭





৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০৫



Follow Us