• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০২:৫১ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

১৬ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:৫৯

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত-ভিসা জটিলতা-মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়া—নানান কারণে ফিফা বিশ্বকাপে আলোচনারব কেন্দ্রবিন্দুতে ইসলামিক রিপাবলিক অব ইরান। বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ড সাথে প্রথম ম্যাচ খেলতে গতকাল মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় তারা।

লস অ্যাঞ্জেলেসে সোফাই স্টেডিয়ামের বাইরে ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচকে ঘিরে উত্তেজনার পাশাপাশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন—'প্রেসিডেন্ট ট্রাম্প, কাজ শেষ করুন!' পাশাপাশি আরও কিছু ভিডিওতে শোনা যায় 'আর কোনো ইসলামিক রিপাবলিক নয়' ধরনের স্লোগান।

তবে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী বিশ্বকাপে বিপ্লব-পূর্ব ইরানের পতাকা প্রদর্শন নিষিদ্ধ। সোমবার লস অ্যাঞ্জেলেসে এক শেষ মুহূর্তের শুনানিতে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয় বলে জানিয়েছে ‘দ্য অ্যাথলেটিক’।

এমন পরিস্থিতিতে খেলা শুরু করে ইরান। তবে, ম্যাচের ৭ মিনিটেই ঘটে অঘটন। ফিফা র‍্যাংকিং থাকা ৮৫ নম্বর দল নিউজিল্যান্ড এগিয়ে যায় এলিজা জাস্টের গোলে।

ম্যাচের ২৪ মিনিটেই গোল করার একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া করে ইরানের ফরোয়ার্ড মেহদি তারেমি। তার পাওয়ার শটটি গোল বারে লেগে ফিরে আসে। তবে, তিনি বলটি পাস করলে গোলের সুযোগ আরও বাড়তো, কারণ তার দুই পাশে দু'জন সতীর্থ ফ্রি ছিলেন।

তবে, এই অ্যাটাকের ঠিক ৮ মিনিট পরই নিউজিল্যান্ডের জালে ইরানের স্ট্রাইক! নিউজিল্যান্ডের বক্সে শট নিয়ে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। এবারের গোলটিও করেছেন এলিজা জাস্ট। তবে, এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ১০ মিনিটের মধ্যে ম্যাচে সমতায় ফিরে ইরান। ম্যাচের ৬৪ মিনিটে রাইট সাইড দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান।

এরপর আর কোন গোল না হওয়ায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

তথ্যসূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us