• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৩:৪৬ (06-May-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জনের মৃত্যু

৬ মে ২০২৬ বিকাল ০৩:২১:৪৭

এপ্রিলে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে গত এপ্রিল মাসে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। এ সময় আহত হয়েছেন ৭০৯ জন।

৬ মে বুধবার রোড সেফটি ফাউন্ডেশন এ প্রতিবেদন প্রকাশ করে।

Ad
Ad

প্রতিবেদন প্রাপ্ত তথ্য থেকে জানাযায়, পথচারী নিহত হয়েছেন ১০২ জন, যা মোট নিহতের ২৫ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন ৪৬ জন। একই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আর ৩৪টি রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২৬ জনের। এই নিয়ে গত মাসজুড়ে ৪০৪ জনের মৃত্যু হয়েছে।

Ad

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা গেছে, ১৬৮টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৯৩টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে এবং ৫৭টি শহরের সড়কে ঘটেছে। দুর্ঘটনার মধ্যে ৯৭টি মুখোমুখি সংঘর্ষে, ১৯৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে এবং ৫২টি যানবাহনের পেছনে আঘাতের কারণে ঘটেছে।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে, ২৮ দশমিক ৫০ শতাংশ এবং রাতে ঘটেছে ১৯ শতাংশ দুর্ঘটনা।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১০৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০২ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। রাজধানীতে ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ
শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:০৯











Follow Us