• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:০৭ (16-May-2026)
  • - ৩৩° সে:

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা’র মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

১৬ মে ২০২৬ বিকাল ০৩:৩৬:৪৪

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা’র মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ মে শনিবার এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। এর আগে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Ad
Ad

বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। সমাজসেবক হিসেবে তিনি এলাকায় সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন।

Ad

তিনি আরও বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মিজানুর রহমান সিনহা-কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মিজানুর রহমান সিনহা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
১৬ মে ২০২৬ বিকাল ০৪:৫১:১৮






Follow Us