জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়ে উঠেছে।৩ ফেব্রুয়ারিন মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ সংসদীয় আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের পরদিন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় নামেন মির্জা ফখরুল। এ সময় তিনি জামায়াত আমিরের বক্তব্যের সরাসরি সমালোচনা না করলেও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা তারই।মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি গোষ্ঠী একাত্তরকে এখনো পেছনে ফেলে রাখতে চায়। বলেন, শুধুমাত্র দলের মহাসচিবের দায়িত্ব নেয়ায় তিনি আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছেন।পৌর এলাকায় গণসংযোগকালে বিএনপি মহাসচিব ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে স্থিতিশীল রাখতে হবে।গণসংযোগ শেষে মির্জা ফখরুল জানান, আগামী ৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও সফরে আসবেন।সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।