অনলাইন ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
২০ মে বুধবার সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, দেশের সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। যেসব প্রকল্পে দেশ ও জনগণের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত হবে এবং যেখানে যাত্রীসেবা সবচেয়ে বেশি কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে, সেসব বিমানবন্দরকে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি এ অঞ্চল শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আফরোজা খানম রিতা বলেন, আগামী পবিত্র ঈদুল আজহার পর আনুষ্ঠানিকভাবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available