ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার পর রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আজ ২১ মে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, আজ ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক যাত্রীর জন্য টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট ক্রয়ের সময় উল্লেখ করতে হবে।
এর আগে ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available