• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:২৬:৫৫ (22-May-2026)
  • - ৩৩° সে:

রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী

২১ মে ২০২৬ রাত ১০:১৮:২৭

রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২১ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের সান্ত্বনা দিতে পল্লবীর বাসায় যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে মন্ত্রিসভার বৈঠক শেষ করেই নিহত শিশুর পরিবারের খোঁজখবর নিতে সরাসরি ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

এর আগে গত ১৯ মে মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের শয়নকক্ষের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘরের ভেতর একটি বালতির মধ্য থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর স্থানীয়রা প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথা আলাদা করা হয়েছিল বলেও জানা গেছে।

২০ মে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সোহেল রানা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত আরও এক অজ্ঞাতনামা সহযোগীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
পাবনায় ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
২১ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩০



Follow Us