• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪৩:০০ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

২৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:২৭

বাংলাদেশ-চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

২৫ জুন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং সশস্ত্র বাহিনীর সালাম প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে মোট ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এর আগে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চীনের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেন।

সরকারপ্রধানের সফরসূচিতে চীনের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতিনির্ধারকদের সঙ্গে পৃথক বৈঠকের কর্মসূচিও রয়েছে। এছাড়া ২৬ জুন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় সফর শেষে একই দিন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে ২৪ জুন বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের ফাঁকে কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২০






Follow Us