• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২২:১১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

এনসিপির নেত্রী শেলীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:২২:২০

এনসিপির নেত্রী শেলীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো দলটি।

১৫ সেপ্টেম্বর সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ওই নেত্রীকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নোটিশ প্রদানের পরও তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ ওঠে এবং তা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

একইসঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us