• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২১:০৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়াকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ফখরুল-ডা. জাহিদ

২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০২:০২

খালেদা জিয়াকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ফখরুল-ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

১ ডিসেম্বর সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শাইরুল কবির খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি মহাসচিবকে নিয়ে চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাত ১২ টা ৩৫ মিনিটে তারা হাসপাতালে থেকে বের হয়েছেন।’

উল্লেখ, ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us