• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫২:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রথম ধাপে এনসিপির ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৯:৪৩

প্রথম ধাপে এনসিপির ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Ad

আজ ১০ ডিসেম্বর বুধবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

Ad
Ad

তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে এবং আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে প্রার্থিতা বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমাদের মনোনয়ন তালিকায় বেশ কিছু ব্যতিক্রম রয়েছে।’

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী গণভোটে ভোটারদের হ্যাঁ ভোট দিতে আহ্বান জানানো হবে এবং মনোনয়নপ্রার্থীরাও একই বার্তা নিয়ে প্রচারণায় নামবেন।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কোনো ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কারও নাম পেলে সঙ্গে সঙ্গে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনী আইন লঙ্ঘন করলেও প্রার্থিতা বাতিল করা হবে।’

এনসিপি জানায়, এটি প্রথম তালিকা; শিগগিরই আরো দুইটি তালিকা প্রকাশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us