• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৮:৫৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচনের শঙ্কা দূর হলো: আখতার হোসেন

২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪১

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচনের শঙ্কা দূর হলো: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তিনি দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

Ad
Ad

আখতার হোসেন বলেন, ‘দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না-এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।

তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাসনে থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কীভাবে ভূমিকা রাখেন, সেটি একটি বড় বিষয়।’

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট। এরপর বিমানবন্দর থেকে সড়কপথে তিনি একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তার জন্য প্রস্তুত ছিল সংবর্ধনা মঞ্চ। বাসে করে ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।

দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে আনন্দের জোয়ার বইছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। গণসংবর্ধনা মঞ্চে উঠেই হাত নেড়ে তাদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবাই মিলে এক নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ফুটে ওঠে তার কণ্ঠে।

উদাত্ত কণ্ঠে জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা মার্টিন লুথার কিং-এর নাম শুনেছেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আমি আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই- আই হ্যাভ এ প্লান। ফর দি পিপল অব মাই কান্ট্রি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এটি আমরা বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, আমাদের দেশের প্রত্যেকটি মানুষের সহযোগিতা লাগবে। এজন্য আপনারা পাশে থাকবেন। সেটা হলেই কেবল আমরা সেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হবো।

২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেফতার হন। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে তিনি মুক্তি পান এবং চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। এরপর থেকেই বিএনপির এই শীর্ষ নেতা লন্ডনে নির্বাসিত জীবনযাপন করে আসছিলেন।

দীর্ঘ প্রতীক্ষা শেষে দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে টাকা বিতরণ, ২ জামায়াতকর্মী আটক
দিনাজপুরে টাকা বিতরণ, ২ জামায়াতকর্মী আটক
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:১৪


ভোট দিয়ে বাড়ি ফিরেই অভিনেতা তিনু করিমের মৃত্যু
ভোট দিয়ে বাড়ি ফিরেই অভিনেতা তিনু করিমের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৯:৪১

ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটকেন্দ্রে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৩০


প্রথমবার ভোট দিলেন সোহান-আকবর-রুমানারা
প্রথমবার ভোট দিলেন সোহান-আকবর-রুমানারা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:৩৫



দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৪ শতাংশ ভোট পড়েছে
দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৪ শতাংশ ভোট পড়েছে
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:৫১



Follow Us