• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৫:৪৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার

ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসন দুর্বলভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছে, এ অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কাউনিয়ার মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব মন্তব্য করেন।আখতার হোসেন বলেন, সারাদেশে ১১ দলীয় জোট নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এরপরও শাপলা কলিসহ ১১ দল বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিন আখতার হোসেন ঢাকার ভোটার হওয়ায় তার মাকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন। এ সময় ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দেন আখতার হোসেনের মা।