• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৮:১২:০৭ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

এনসিপির নেতৃবৃন্দরা কে কোথায় ভোট দেবেন

১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২১

এনসিপির নেতৃবৃন্দরা কে কোথায় ভোট দেবেন

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও নেতাদের ভোটকেন্দ্র এবং ভোটদানের সময়সূচি প্রকাশ করেছে দলটি।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ (ফকিরখালী রোডের মাথা) এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

পঞ্চগড়-১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে সকালে ভোট দেবেন।

নরসিংদী-২ আসনে শাপলা কলির প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।

রংপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট কেন্দ্র (টেপা মধুপুর) এলাকায় ভোট দেবেন।

নোয়াখালী-৬ আসনে শাপলা কলির প্রার্থী ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল ৮টায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।

ঢাকা-৯ আসনে শাপলা কলির প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৪১





রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১০


Follow Us