• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:৫৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৭:২২

জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। ১১ ফেব্রুয়ারি বুধবার রাতে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

Ad

নজরুল ইসলাম খান বলেন, ‘বহু বছর পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের জন্য আমরা অনেক লড়াই করেছি। আমাদের বহু সাথি জীবন দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আমাদের সাথিরা-সন্তানেরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম, যারা এ লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে। ফলে আমাদের সাথিদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচনে যুক্ত থাকবেন।’

Ad
Ad

নজরুল ইসলাম খান বলেন, ‘বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে; কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে সারা দিনে যেসব তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে আমরা খুবই মর্মাহত। প্রায় ১২৭টি বিষয় আমাদের সামনে এসেছে। এর বাইরে আরও আছে, সবগুলো আমরা দেখতেও পারিনি। এগুলো আমাদের হতাশ করে।’

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আরও বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার; তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা তাঁর ব্যবসার টাকা। কিন্তু তিনি কোনো ব্যবসায়ী নন। তাঁর ইনকাম ট্যাক্স রিটার্ন অনুযায়ী, তাঁর বার্ষিক উপার্জন চার লাখ টাকার কিছু বেশি। নীতিকথা ও সৎ কথা যাঁরা সব সময় বলেন, তাঁদের দলের নেতার এমন আচরণ দুঃখজনক।’

বিএনপির এ নেতা বলেন, ‘পাঁচ লাখ কেন, পাঁচ কোটি টাকা বহন করাও কোনো ইস্যু না, নির্বাচন কমিশন সচিবের এমন বক্তব্য মিসকোট করা হয়েছে। নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিদলের কাছে এসব কথা বলেন ইসি সচিব। গণমাধ্যমেও এসব কথা বলেছেন তিনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
ভোট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৪:৫৪

ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
ভোট দিয়ে যা বললেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৩:১৯

ভোট দিলেন নাহিদ ইসলাম
ভোট দিলেন নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৭:২৭

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


Follow Us