• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৫৩:২১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

১৭ বছর পর ভোটের সুযোগ পেয়েছে মানুষ: হুমাম কাদের চৌধুরী

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:৫০

১৭ বছর পর ভোটের সুযোগ পেয়েছে মানুষ: হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, যা তার কাছে এক অনন্য অভিজ্ঞতা। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে টাকা বিলির চেষ্টার অভিযোগও করেছেন তিনি।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Ad
Ad

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমি শুধু দলের এমপি হতে চাই না, সকল মতের সকল মানুষের এমপি হতে চাই। নির্বাচনে যে-ই জয়ী হোক, সবাইকে নিয়ে রাঙ্গুনিয়াবাসীর জন্য মিলেমিশে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘অনুভূতি অন্যরকম। সকাল থেকেই ভোটারের দীর্ঘ উপস্থিতি ছিল। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভোটকেন্দ্রে কোনো সমস্যা হবে না এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭




Follow Us