• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:৩১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির

১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা এবং জালভোটসহ মোট ২১টি অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এসব অভিযোগ তুলে ধরেন।

Ad
Ad

তিনি বলেন, বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা এবং ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রশাসনকে আন্তরিক ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

মনিরা শারমিন সতর্ক করে বলেন, কারচুপির মাধ্যমে কোনো দলের পক্ষে ফলাফল দেওয়ার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে। এ নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৩০


৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০


মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২


Follow Us