• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৮:৩৩ (08-May-2026)
  • - ৩৩° সে:

এনসিপিতে যোগ দিচ্ছেন কি-না, জানালেন রুমিন ফারহানা

১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০২:৪৬

এনসিপিতে যোগ দিচ্ছেন কি-না, জানালেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানালেন, তিনি দলটিতে যোগ দিচ্ছেন না। বলেন, ‘এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।’ তবে এনসিপির নেতাদের থেকে দলটির সঙ্গে কাজ করার ব্যাপারে তাকে ডাকা হয়েছে বলে জানান রুমিন।

গতকাল ১৭ এপ্রিল শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

Ad
Ad

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।’

Ad

তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল এপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সাথে। আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।’

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে। সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us