• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৯:৩৫ (09-May-2026)
  • - ৩৩° সে:

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

৯ মে ২০২৬ দুপুর ০২:৩৪:৩১

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের  চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

৯ মে শনিবার তিনি রাজধানী ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Ad
Ad

এ সময় তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Ad

ডা. শফিকুর রহমান আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।

সাক্ষাৎকালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us