• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০৬:০০ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

বিপিএল খেলতে মাঠে যায়নি ক্রিকেটাররা, ডেকেছে সংবাদ সম্মেলন

১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৮:৩৫

বিপিএল খেলতে মাঠে যায়নি ক্রিকেটাররা, ডেকেছে সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

Ad
Ad

আজ দুপুর ১টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বিসিবির পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাররা সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

Ad

গতকাল এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলে খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ক্রিকেটারদের নিয়ে তির্যক মন্তব্য করেন নাজমুল ইসলাম।

তিনি বলেন, খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ার প্রশ্নই ওঠে না এবং বিসিবি তাদের পেছনে বিপুল খরচ করলেও কোনো বৈশ্বিক সাফল্য আসেনি। এমনকি তিনি খরচের দায়ভার খেলোয়াড়দের কাছ থেকে ফেরত নেওয়ার কথাও বলেন।

নাজমুল ইসলামের এসব মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করছে কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

এদিকে জানা গেছে, নির্ধারিত সময়ে মাঠে যাওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটারই হোটেল ছাড়েননি। ফলে বিপিএলের ঢাকা পর্বের আজকের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কোয়াবের ডাকা সংবাদ সম্মেলনে পরবর্তী করণীয় ও আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



লেবানন দখলের হুমকি ইসরায়েলের
লেবানন দখলের হুমকি ইসরায়েলের
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:০৪

হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়ল আলু চাষিদের
হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়ল আলু চাষিদের
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৯





বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১২


Follow Us