• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৪৬:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: সিরিজের ২য় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান। ম্যাচে ৪০ বলে ৭৬ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন পাক অধিনায়ক সালমান আলি আগা।

Ad

৩১ জানুয়ারি শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দ্বিতীয় ওভারে ওপেনার সাহেবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। ৩ নম্বরে ব্যাট করতে এসে পাকিস্তান অধিনায়ক সালমান আগা ঝড়ো ইনিংসে ৭৬ রান করেন। সাথে উসমান খানের ৩৬ বলে ৫৩ রানের ইনিংসে পাকিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৮।

Ad
Ad

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া পাকিস্তানের বোলিং তোপে ১০৮ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ এবং সাদাব খান উভয়ই ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া উসমান তারিক নেন ২টি এবং সাইম আইয়ুব নেন একটি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন।  

এই জয়টি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। এর আগে ২০১২ সালে দুবাইতে ৯৪ রানে জিতেছিলো পাকিস্তান।

এই ম্যাচের জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ বছর পর সিরিজ জিতলো পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us