যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দিনের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রথম দিনেই ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা।২১ জুন রোববার তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে একটি ‘রোডম্যাপ’-এ সম্মত হয়েছে। পাশাপাশি লেবাননে সামরিক অভিযান বন্ধ নিশ্চিত করতে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার অভিযোগে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেন। এ বিষয়ে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক’ থাকার আহ্বান জানান।অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী অবস্থান অব্যাহত রাখবে। এর জবাবে হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে।আলোচনার অগ্রগতি ও লেবানন পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।সূত্র: আল জাজিরা