• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৯:০১ (12-May-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৭, আহত অন্তত ১৮

১২ মে ২০২৬ দুপুর ০২:৩৩:২০

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৭, আহত অন্তত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনেরও বেশি আহত হয়েছেন।

১২ মে মঙ্গলবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে এ  বিস্ফোরণ ঘটে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

Ad
Ad

পুলিশ সূত্র জানায়, সরাই নৌরং এলাকার নৌরং বাজারে একটি রিকশার কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Ad

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নৌরং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, নিহতদের মধ্যে দু’জন ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
১২ মে ২০২৬ বিকাল ০৩:২৭:৫৬






Follow Us