• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৫:৫০ (12-May-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

১২ মে ২০২৬ বিকাল ০৪:৫১:৪৯

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

১১ মে সোমবার বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রাথমিক দল ঘোষণা করেন কোচ লিওনেল স্ক্যালোনি।

Ad
Ad

এই প্রাথমিক তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেওয়া হবে, যারা বিশ্বকাপে অংশ নেবেন। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় আগামী ৩০ মে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বদলি নেওয়া হবে।

Ad

প্রাথমিক দলে বেশ কয়েকটি চমকপ্রদ নাম জায়গা পেয়েছে। বিশেষ করে গোলরক্ষকদের তালিকায় তরুণ সান্তিয়াগো বেলত্রানের অন্তর্ভুক্তি নজর কেড়েছে। এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুল্লি ও হুয়ান মুসোর সঙ্গে তাকেও রাখা হয়েছে ৬ গোলরক্ষকের তালিকায়। তবে অভিজ্ঞতার বিচারে প্রথম তিনজনের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনাই বেশি।

রক্ষণভাগে ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের জায়গা প্রায় নিশ্চিত ধরা হলেও, চোটের কারণে অনিশ্চয়তায় পড়েছেন নাহুয়েল মলিনা। তার বিকল্প হিসেবে অগাস্টিন গিয়ায়, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোর নাম আলোচনায় এসেছে।

রক্ষণভাগে আরও চমক হিসেবে জায়গা পেয়েছেন লাউতারো দি লোল্লো ও জাইদ রোমেরো। অন্যদিকে, আগের আন্তর্জাতিক বিরতিতে ডাক পাওয়া টমাস প্যালাসিওস এবার বাদ পড়েছেন।

মিডফিল্ড ও আক্রমণভাগেও রয়েছে নতুন মুখ। বোকা জুনিয়র্সের মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা প্রথমবারের মতো বড় আলোচনায় এসেছেন। কোচ স্ক্যালোনি আরান্দাকে নিয়ে বলেন, তিনি ‘খুবই আকর্ষণীয় একজন খেলোয়াড় এবং দারুণ এক আবিষ্কার।’

এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গুয়েজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও আবার প্রাথমিক দলে রাখা হয়েছে।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম তাকে জাতীয় দলের প্রাথমিক তালিকায় দেখা গেল। এছাড়া মাতিয়াস সৌলে, ক্লাউদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও জায়গা পেয়েছেন।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে আছেন অধিনায়ক লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো তারকারাও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us