• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৯:৪৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

একই দিনে জন্ম ফুটবলের দুই মহাতারকা রোনালদো-নেইমারের

৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৬:৫৩

একই দিনে জন্ম ফুটবলের দুই মহাতারকা রোনালদো-নেইমারের

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের জন্মদিন আজ। একই দিনে জন্ম নেওয়া এই দুই মহাতারকা ভিন্ন ভিন্ন বয়সের মাইলফলকে পৌঁছালেন ৫ ফেব্রুয়ারি। এদিন ৪১ বছরে পা রাখলেন হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র পূর্ণ করলেন ৩৪ বছর।

বিশ্ব ফুটবলের এই দুই তারকাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন তাদের অসংখ্য ভক্ত ও অনুসারীরা। তবে জন্মদিনের আনন্দের মাঝেই দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চলছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপ খেলার পর জাতীয় দল থেকে অবসরে যেতে পারেন রোনালদো ও নেইমার—দুজনেই।

Ad
Ad

বয়সের কারণে রোনালদোর সামনে জাতীয় দলে খেলার সময় সীমিত হলেও নেইমারের ক্ষেত্রে এখনও আরেকটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। তবে ইনজুরির কারণে ক্যারিয়ারের বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে। সে কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন, আসন্ন বিশ্বকাপই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ।

Ad

চলতি বিশ্বকাপে দলে জায়গা পেতে কঠিন সময় পার করছেন নেইমার। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। আগামী মাসে প্রীতি ম্যাচের আগেই নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে কোচ কার্লো আনচেলত্তির নজরে আসার লক্ষ্যে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসন্ন বিশ্বকাপে তার নেতৃত্বেই মাঠে নামার কথা পর্তুগালের। যদিও সম্প্রতি সৌদি ক্লাব আল নাসর ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে রোনালদোকে ঘিরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us