• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৬:০০ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

পিএসএল ফাইনালে খেলার অনুমতি পেলেন নাহিদ রানা

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৪

পিএসএল ফাইনালে খেলার অনুমতি পেলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে মাঝপথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল নাহিদ রানাকে। এরপর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলে খেলার জন্য শুরুতে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন তিনি।

পেশোয়ার জালমির অনুরোধে নাহিদ রানা ফাইনাল খেলার অনুমতি পান বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার জাভেদ আফ্রিদি। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ পোস্ট করে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানান।

Ad
Ad

পিএসএলের এবারের আসরের নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদ রানা দলে ভেড়ায় পেশোয়ার জালমি। সুযোগ পেয়ে তিনি দারুণ পারফর্ম করেন। ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে ওভারপ্রতি মাত্র ৫.৪২ রান দেন তিনি।

Ad

এর আগে কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে পেশোয়ার জালমি।

আগামী ৩ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্য থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:৩৬




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬



Follow Us