• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৮:৪৯ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

ড্রেসিংরুমে ভ্যাপিং করায় শাস্তি পাচ্ছেন রিয়ান পরাগ

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:৪৯

ড্রেসিংরুমে ভ্যাপিং করায় শাস্তি পাচ্ছেন রিয়ান পরাগ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন বিতর্কে জড়িয়েছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের এই অধিনায়ককে ড্রেসিংরুমে ই-সিগারেট বা ভ্যাপিং করতে দেখা যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়তে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

গত ২৮ এপ্রিল মঙ্গলবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ভ্যাপিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আম্পায়াররা বিষয়টি ম্যাচ রেফারির নজরে আনেন।

Ad
Ad

আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আচরণবিধি ভঙ্গের দায়ে পরাগকে লেভেল-১ অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে, যা খেলার সুনাম ক্ষুণ্ন করে এমন আচরণের অন্তর্ভুক্ত। পরাগ অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বলেও জানানো হয়।

Ad

এদিকে বিসিসিআই জানিয়েছে, লিগের সুনাম বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। দল, কর্মকর্তা ও খেলোয়াড়দের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এই বিতর্কের সূচনা হয় রাজস্থানের ২২৩ রানের লক্ষ্য তাড়ার সময় ১৬তম ওভারে। যদিও ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয় রাজস্থান রয়্যালস, তবুও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পরাগের আচরণ। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, একজন অধিনায়ক হিসেবে তার এমন আচরণ তরুণ খেলোয়াড়দের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮


Follow Us