• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫৮:১৩ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক

২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্বকাপে ভিসা জটিলতা ও লজিস্টিক সমস্যাকে কেন্দ্র করে ফিফা ও সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছেন মেহদি তারেমি। একই সঙ্গে ইরানের কোচ আমির গালেনোয়েও স্বাগতিকদের আচরণকে অন্যায্য বলে অভিযোগ করেছেন।

তারেমির অভিযোগ, ভিসা সমস্যার কারণে ইরানের গুরুত্বপূর্ণ ১১ জন স্টাফ এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এছাড়া মেক্সিকোর তিজুয়ানায় ক্যাম্প থাকলেও প্রতিটি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হওয়ায় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

তিনি বলেন, ফিফা সভাপতি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তার ভাষায়, ‘শুরু থেকেই ফিফার দায়িত্ব ছিল সমস্যাগুলো সমাধান করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’

মেহদি তারেমি আরও দাবি করেন, এই ধরনের লজিস্টিক ও প্রশাসনিক জটিলতা একটি পেশাদার টুর্নামেন্টে গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো দলকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

অন্যদিকে, ইরানের প্রধান কোচ আমির গালেনোয়েই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র–ইরান রাজনৈতিক উত্তেজনার প্রভাব টুর্নামেন্টের প্রস্তুতিতে পড়েছে। তার দাবি, নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধের কারণে দলকে শেষ মুহূর্তে অনুশীলন ক্যাম্প স্থানান্তর করতে হয়েছে।

তিনি আরও বলেন, স্বাগতিকদের আচরণ ইরানের প্রতি সমান ছিল না এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ফিফার আরও কঠোর ভূমিকা নেওয়া উচিত।

সব প্রতিকূলতার মধ্যেও ইরান দল শেষ ষোলোতে ওঠার আশা ধরে রেখেছে। সেরা তৃতীয় স্থানের দল হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার এখনো গাণিতিক সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫

Follow Us