• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫২:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ করাতকল বন্ধ

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ করাতকল বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় লাইসেন্সবিহীন পাঁচটি করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে করাতকলগুলোর কার্যক্রম বন্ধ করে মালিকদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি বিকেল পর্যন্ত চলে।অভিযানকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত মো. হুমায়ুন কবির, মো. রিপন, মো. আরিফ, মো. মাছুম ও মো. ফরহাদের মালিকানাধীন পাঁচটি করাতকলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় করাতকল বিধিমালা ২০১২ অনুযায়ী প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে করাতকলগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।অভিযান শেষে করাতকল মালিকরা নিজ দায়িত্বে করাতকলগুলোর যন্ত্রাংশ খুলে নেন।বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, শ্রীপুর রেঞ্জের সাতখামাইর ভিটের টেপিরবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন করাতকল অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ কারণে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরও জানান, বন্ধ করা করাতকলগুলো পুনরায় চালু করতে দেওয়া হবে না। শ্রীপুর রেঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত সব করাতকলের বিরুদ্ধে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।