• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৭:১৯ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এর প্রতিফলন আসন্ন বাজেটে দেখা যাবে।২৪ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।অর্থমন্ত্রী বলেন, ব্যবসা সহজীকরণ, ব্যয় কমানো এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ওয়াশিংটনে আরও বিস্তারিত কথা হবে।ঋণ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, আইএমএফের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। সংস্থাটির কিছু শর্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন সম্ভব না হলেও দেশের অর্থনৈতিক বাস্তবতায় সেগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে।অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ব্যাংকিং খাত, শেয়ারবাজার এবং কর-জিডিপি অনুপাত বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব খাত পুনরুদ্ধারে ধারাবাহিক সংস্কার কার্যক্রম নেওয়া হচ্ছে।তিনি উল্লেখ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়েছে, সেগুলো পুনরুজ্জীবিত করতে হবে। অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থানে নিতে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে, যা বাজেটে প্রতিফলিত হবে।এর আগে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমান-এর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।